নারায়ণগঞ্জের বন্দরে চলন্ত বাসে এক তরুণীকে (২১) দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
রবিবার রাতে জরুরি সেবা ৯৯৯ থেকে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে পুলিশ বন্দর থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুরস্থ জাহিন গার্মেন্টসের সামনে থেকে ওই তিনজনকে আটক করতে সক্ষম হয়। তাদের ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
আটকেরা হলেন- রূপগঞ্জ থানার যাত্রামুড়া এলাকার মানিক মিয়ার বাড়ি ভাড়াটিয়া হাছেন আলী মিয়ার ছেলে বাস চালক নুরুল হক (২১), ঢাকা খিলগাও থানার মীরেরটেক এলাকার আল আমিন মিয়ার ছেলে বাস কন্টাকটার শান্ত (১৬) ও রূপগঞ্জ থানার চনপাড়া এলাকার আবু হোসেন মিয়ার ছেলে বাস হেলপার বুলেট (১৪)।
পুলিশ রবিবার সকালে ধর্ষণের শিকার গৃহবধূকে ডাক্তারি পরীক্ষা শেষে ২২ ধারায় আদালতে প্রেরণ করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ১৯ ডিসেম্বর রোববার রাত ১০টায় গৃহবধূ গাউছিয়া যাওয়ার উদ্দেশ্যে ঢাকা যাত্রাবাড়ী হইতে সায়েদাবাদ টু গাউছিয়া মুক্তিযোদ্ধা পরিবহনে উঠে। বাসটি চিটাগাং রোড আসার পর বাসের সকল যাত্রী বাস থেকে নেমে গেলে ওই গৃহবধূ বাসে একাই রয়ে যান। পরে বাসটি বন্দর থানার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের জাহিন গার্মেন্টসের সামনে আসলে ওই সময় বাস চালক, কন্টাকটার ও হেলপার বাসের মধ্যে উচ্চ স্বরে গান বাজিয়ে বাস যাত্রীকে ধর্ষণ করে।
ওই সময় গৃহবধূ কৌশলে বাস থেকে নেমে জরুরি সেবা ৯৯৯ ফোন দিয়ে বিষয়টি পুলিশকে অবগত করে। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে ওই ৩ জনকে আটক করতে সক্ষম হয়।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা জানান, দুপুরে আটক ৩ জনকে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।