বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে বঙ্গবন্ধু বিকেএসপি কাপ কাবাডি প্রতিযোগিতা-২০২১ এর ফাইনাল খেলায় বিকেএসপি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
ফাইনালে বিকেএসপি ৬৪-২৮ পয়েন্টের ব্যবধানে মৌলভি বাজার অ্যাথলেটিকস ও কাবাডি একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
প্রতিযোগিতায় বিকেএসপির তসলিম উদ্দিন সেরা রেইডার ও জুয়েল সেরা ক্যাচারের পুরস্কার লাভ করেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন।
অনুষ্ঠানে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাজহারুল হক সভাপতিত্ব করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রামের ১০ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর তাসলিমা বেগম নূরজাহান (রুবি), বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. মিজানুর রহমান ও চট্টগ্রাম বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত উপপরিচালক আবু তারেক।
দুই দিন ব্যাপী এ প্রতিযোগিতায় বিকেএসপির ২টি দলসহ সর্বমোট ১০টি দল অংশগ্রহণ করে।