ইন্টারনেট চার্জ ছাড়াই উপায়ের মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারবেন বাংলালিংক গ্রাহকরা।
এছাড়া বাংলালিংক গ্রাহকরা গুগল প্লে-স্টোর এবং অ্যাপ-স্টোর থেকে উপায় অ্যাপ ডাউনলোড করে সেলফ-রেজিস্ট্রেশন করে উপায় গ্রাহক হলে পাবেন ৫০ টাকা পর্যন্ত ক্যাশ-রিওয়ার্ড এবং ১ জিবি ফ্রি ইন্টারনেট। পাশাপাশি, গ্রাহকরা উপায় অ্যাপের মাধ্যমে ৪৪ টাকায় ১ জিবি এবং ২৫ মিনিট টকটাইমের বিশেষ প্যাক কিনলে পাবেন আরও ১ জিবি বোনাস ইন্টারনেট।
উপায়ের এই পার্টনারশিপের ফলে এখন থেকে গ্রামীণফোন, রবি ও বাংলালিংক-এর গ্রাহকরা কোনো ইন্টারনেট চার্জ ছাড়াই উপায় অ্যাপ ব্যবহার করতে পারবেন। বিজ্ঞপ্তি