মাদারীপুর-শিবচর আঞ্চলিক সড়কে ট্রাকের চাপায় তনাই আকন (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
বুধবার সকাল ১০টায় মাদারীপুর সদর উপজেলা ছিলারচর ইউনিয়নের মৃধার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তনাই মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের পূর্ব ছিলারচর এলাকার বাসিন্দা।
পুলিশ জানান, সকালে শিবচরগামী একটি খড়বোঝাই ট্রাকের সঙ্গে খোয়াজপুরগামী একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটি ভ্যানের উপরে উঠে গেলে ঘটনাস্থলেই ভ্যানচালক তনাই আকন মারা যান। পরে স্থানীয়রা মৃতদেহ উদ্ধার করে আঙ্গুলকাটা পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম মিঞা বলেন, পরিবারের অনুরোধে মৃতদেহ তাদের বুঝিয়ে দেয়া হয়। ট্রাকটি আটক করা হলেও চালক কৌশলে পালিয়ে যায়। তবে ভ্যানে চালক ছাড়া কোনো যাত্রী ছিল না।