ঢাকা ব্যাংক সম্প্রতি মো. মোস্তাক আহমেদকে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি দিয়েছে। এর আগে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং চিফ ইমার্জিং মার্কেট অফিসারের দায়িত্বে ছিলেন।
১৯৯৩ সালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে কর্মজীবন শুরু করেন মোস্তাক আহমেদ। তিনি ১৯৯৫ সালের জুলাইয়ে ঢাকা ব্যাংকে যোগ দেন। এ সময় তিনি বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করেন।
মোস্তাক আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। বিজ্ঞপ্তি