শিবগঞ্জে সংবাদ সম্মেলন

মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার ঘটনায় বিচার দাবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মহান বিজয় দিবসে উপজেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা বজলুর রশিদ সনুকে লাঞ্ছিত করার অভিযোগ এনে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খানের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগার মিলনায়তনে ‘জেলার সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধার ব্যানারে’ আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

এ ব্যাপারে আতিকুল ইসলাম টুটুল খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও দলীয় নির্বাচন নিয়ে ‘বাজে মন্তব্য’ করায় তার বক্তব্য বন্ধ করে দেওয়া হয়।