নীলফামারী শহরে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবার চালান জব্দ করেছে অ্যান্টি টেররিজম ইউনিট।
শুক্রবার রাত ৯টার দিকে শহরের বড়বাজার ট্রাফিক মোড়ে নীলফামারী সদর থানা-পুলিশের সহায়তায় ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ ও চালককে ইমরান হোসেনকে (৪২) আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। প্রাইভেট কারেটি সিলেট থেকে আসছিল। প্রাথমিক ভাবে জানা যায়, প্রাইভেট কারের পেছনের দিকে গ্যাসের সিলিন্ডারে ভেতর থেকে লাল ও কালো টেপে মোড়ানো প্রায় এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়।
নীলফামারী থানার ওসি আব্দুর রউপ বলেন, আটক চালকের কাছে তথ্য সংগ্রহের কাজ চলছে। সে জানিয়েছে, নীলফামারী শহরে তাকে কেউ রিসিভ করবে।