কক্সবাজারে পর্যটক নারীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাগুরায় সমাবেশ করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। গতকাল শনিবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে এ সমাবেশে হয়।
সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বাসদের সদস্য সচিব ভবতোষ বিশ্বাস জয়, সংগঠক সোহেল মুন্সী প্রমুখ। সমাবেশে বক্তারা অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান এবং কক্সবাজার সমুদ্র সৈকতসহ পর্যটন কেন্দ্রে পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান।