পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাণ-আরএফএল গ্রুপের দুই কোম্পানি এএমসিএল-প্রাণ ও রংপুর ফাউন্ড্রি লিমিটেডের (আরএফএল) ২০২০-২১ হিসাব বছরের জন্য ঘোষিত লভ্যাংশের অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল এ দুই কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অনুমোদন দেওয়া হয়। গত ৩০ অক্টোবর এএমসিএল-প্রাণ ২০২০-২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩২ শতাংশ হারে লভ্যাংশ ঘোষণা দেয় পরিচালনা পর্ষদ। একই দিনে শেয়ারহোল্ডারদের জন্য ২৩ শতাংশ নগদ লভ্যাংশের ঘোষণা দেয় আরএফএলের পরিচালনা পর্ষদ। গতকাল এএমসিএল-প্রাণের এজিএমে কোম্পানির চেয়ারম্যান আহসান খান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, পরিচালক সাবিহা আমজাদ, পরিচালক (প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড কর্তৃক মনোনীত) উজমা চৌধুরী, স্বতন্ত্র পরিচালক মো. আব্দুস সালামসহ শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।