ওসমানী বিমানবন্দরে দুবাইফেরত চার যাত্রীর লাগেজে মিলল ১১ কেজি স্বর্ণ

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১ কেজি ২২০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দাদের একটি দল।

সোমবার সকাল ৯টায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি-২৪৮) ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ৪ যাত্রীর লাগেজের ভেতর থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

সিলেট বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমসের উপকমিশনার মো. আল-আমিন বিয়য়টি নিশ্চিত করেছেন।

কাস্টমস কর্মকর্তারা ৪ যাত্রীকে আটক করেছেন। তারা হলেন- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শেখ মো. জাহিদ, সিলেটের কানাইঘাট উপজেলার মকবুল আলী, মফিজ উদ্দিন ও সুলতান মাহমুদ।