বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেনস ভলিবল চ্যালেঞ্জ কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সোমবার নিজেদের চতুর্থ ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ সেটে হারায় স্বাগতিকেরা।
প্রথম সেট ২১-২৫ পয়েন্টে হারের পর দ্বিতীয় সেট ২৫-১৪ পয়েন্টে জিতে নেয় বাংলাদেশ। জমজমাট লড়াইয়ের পর তৃতীয় সেট ২৬-২৪ ব্যবধানে হারের পর চতুর্থ সেটে ২৫-১৩ জিতে বাংলাদেশ। পঞ্চম সেটে স্বাগতিকদের জয় ১৫-১৩ পয়েন্টের।
নেপালকে ৩-০ সেটে হারিয়ে প্রতিযোগিতায় যাত্রা শুরু করে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকেও হারায় ৩-০ সেটে। তবে আশা জাগিয়ে তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩-১ সেটে হেরে যায় বাংলাদেশ।
চার ম্যাচে তিন জয়ে ৮ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছে স্বাগতিকেরা। অন্যদিকে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। মঙ্গলবার ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।
২০১৬ সালে কিরগিজস্তানকে হারিয়ে প্রথম ও সবশেষ এই আসরে শিরোপা জিতে বাংলাদেশ। ২০১৮ সালে হয়েছিল রানার্সআপ।