কিশোরী ধর্ষণের মামলায় পুলিশ সদস্যের রিমান্ড

রাজধানীর মতিঝিলে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে। মতিঝিল থানায় করা মামলায় শিমুল আহমেদ (২৭) নামের এই পুলিশ সদস্যকে গত সোমবার রাতে গ্রেপ্তার করা হয়। মতিঝিল থানার এসআই সুজন কুমার রায় গ্রেপ্তার ও রিমান্ডের বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন।

থানা সূত্র জানায়, মতিঝিল এজিবি কলোনির একটি বাসায় গত রবিবার বেলা ১১টার দিকে ওই ঘটনা ঘটে। কিশোরীর বাবা-মা দুজনই চাকরি করেন। তাদের বাসায় না থাকার সুযোগে শিমুল ওই কিশোরীকে ধর্ষণ করে। মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। তাকে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।