ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ৬০তম বার্ষিক সাধারণ সভা (্এজিএম) গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান।
এজিএমে চলতি বছর বর্তমান পর্ষদের নেওয়া কয়েকটি পদক্ষেপ তুলে ধরা হয়। যেমন ‘ডিজিটাল সাবমিশন অ্যান্ড ডেসিমিনেশন প্ল্যাটফর্ম’ সফটওয়্যার চালু। এর সাহায্যে বিভিন্ন কোম্পানি সিকিউরিটিজ নিয়ম মেনে মূল্য সংবেদনশীল তথ্য স্বয়ংক্রিয়ভাবে প্রকাশ করতে পারবে। বিভিন্ন কমপ্লায়েন্সের মাধ্যমে পরিপালিত হবে। অত্যাধুনিক ডেটা সেন্টার এবং ডিআর সাইট তৈরি করার কাজ চলছে। দেড় মিলিয়ন লেনদেন নিরবচ্ছিন্নভাবে পরিচালনার জন্য সার্ভারের সঙ্গে আরও র্যাক যুক্ত করে বিদ্যমান ডেটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধির ব্যবস্থা নেওয়া হয়েছে। ৫৪টি নতুন ট্রেক দেওয়া হয়েছে। ট্রেকহোল্ডারদের এপিআই প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ট্রেডিং প্ল্যাটফর্মকে আরও সুবিধাজনক করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে।
সভায় বক্তব্য রাখেন বুলবুল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক এএস শাহুদুল হক বুলবুল, প্রাইলিঙ্ক সিকিউরিটিজের চেয়ারম্যান ডা. মো. জহিরুল ইসলাম, গ্রীনল্যান্ড ইক্যুইটিজের ব্যবস্থাপনা পরিচালক এম. রাজিব আহসান, শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো. সাজেদুল ইসলাম, মডার্ন সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক খুজিস্তা নূর-ই-নাহরীন, গ্লোবাল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক রিচার্ড ডি রোজারিও, আলী সিকিউরিটিজের চেয়ারম্যান এম. আকবর আলী। পরে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূঁইয়া শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বিজ্ঞপ্তি