দুমকিতে অবৈধ জাল জব্দ, চার জেলের কারাদণ্ড

পটুয়াখালীর দুমকিতে মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দীসহ অন্যান্য অবৈধ জাল অপসারণে মৎস্য বিভাগের বিশেষ অভিযানে লেবুখালী ও পাঙ্গাশিয়া এলাকার পায়রা নদীতে ৩টি বেহুন্দী জাল জব্দ করেছে প্রশাসন।

পরে উপজেলা পরিষদ চত্বরে জব্দ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এ অপরাধে চার জেলেকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়ে।

শুক্রবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর মিয়ার নেতৃত্বে প্রশাসনের একটি টিম পায়রা নদীতে অভিযান চালিয়ে ৩টি অবৈধ বেহুন্দী জালসহ চারজন জেলেকে আটক করা হয়। বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন মাসুদ পরিচালিত মোবাইল কোর্টের বিচারে প্রত্যেককে ১মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন পাঙ্গাশিয়ার আনসার (৫৫), বেল্লাল হাওলাদার(৪২), কালাম (৩০) ও নুরুল হক খন্দকার (৪৬)।