সম্প্রতি ‘মিশন এক্সট্রিম’ সিনেমায় দেখা গেছে সুদীপ বিশ্বাস দীপকে। এবার আস্ত ছবির নায়ক হতে যাচ্ছেন এইচবিও চ্যানেলের ‘ইনভিজিবল স্টোরিজ’ সিরিজের অভিনেতাকে।
গত বৃহস্পতিবার রাশিদ পলাশ পরিচালিত ‘ময়ূরাক্ষী’তে চুক্তিবদ্ধ হলেন সুদীপ। গোলাম রাব্বানীর সংলাপ ও চিত্রনাট্যে নির্মিতব্য চলচ্চিত্রটিতে আগেই যুক্ত হন ববি হক। আছেন শিরিন শিলাও। কিছু আগে জমকালো আয়োজনে প্রকাশ হয়েছে পোস্টার।
এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে নির্মাতা রাশিদ পলাশ বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে এ চরিত্রটির জন্য যে অভিনেতা খুঁজছিলাম, তা সুদীপের মধ্যে পেয়েছি। এ জন্যই তাকে নেওয়া। আশা করছি, চরিত্রটি তিনি ফুটিয়ে তুলতে পারবেন। ঢাকার এই সময়ের একজন তরুণের চরিত্রে দেখা যাবে তাকে।’
১৫ জানুয়ারি থেকে ‘ময়ূরাক্ষী’র দৃশ্যায়ন হবে। ছবির গুরুত্বপূর্ণ কিছু দৃশ্য থাকছে উড়োজাহাজে। টানা কাজের মধ্য দিয়েছে ক্যামেরা ক্লোজ হবে বলে জানা গেছে।