চট্টগ্রামে দুই মাসে সর্বোচ্চ ১৬ রোগী শনাক্ত

চট্টগ্রামে করোনাভাইরাসে নতুন করে আরও ১৬ জন আক্রান্ত হয়েছে। যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯টি নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় সংক্রমণের হার ১ দশমিক ৫৮ শতাংশ।

রোববার চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হয়। তবে এ সময়ে করোনায় আক্রান্তদের মধ্যে কোনো রোগীর মৃত্যু হয়নি।

এ নিয়ে টানা ১৯ দিন মৃত্যুহীন দিন পার করলো চট্টগ্রাম। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক কোভিড আপডেটে এসব তথ্য জানা গেছে।

 তথ্য অনুসারে, চট্টগ্রামের সরকারি বেসরকারি ১১টি ল্যাবে সর্বোমোট ১ হাজার ৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৬ জনের ফলাফল পজিটিভ আসে।