প্রণোদনা ঋণ বিতরণে প্রশংসাপত্র পেল লংকাবাংলা ফাইন্যান্স

লংকাবাংলা ফাইন্যান্সকে সিএমএসএমই খাতে প্রণোদনা ঋণ বিতরণ করায় অভিনন্দনস্বরূপ প্রশংসাপত্র দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী খাজা শাহরিয়ার গভর্নর ফজলে কবিরের কাছ থেকে ২০২০-২১ অর্থবছরে লক্ষ্যমাত্রা পূরণের প্রশংসাপত্রটি গ্রহণ করেন। পরবর্তী সিএমএসএমই প্রণোদনা প্যাকেজের লক্ষ্যমাত্রা পূরণ ও বাংলদেশের অর্থনৈতিক সমৃদ্ধি সাধনে লংকাবাংলা ফাইন্যান্স সক্রিয় ভূমিকা অব্যাহত রাখবে। বিজ্ঞপ্তি