রাজধানীর উত্তরায় শুরু হয়েছে উত্তর সিটি করপোরেশনের ও রাজউকের যৌথ উচ্ছেদ অভিযান। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ১০ নম্বর সেক্টর (সøুইসগেট) রানাভোলা অ্যাভিনিউ সামনে থেকে এ অভিযান শুরু হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত তিনজনকে ২০ হাজার টাকা জরিমানা করে। এছাড়া প্রায় ১৫০টি অবৈধ টং দোকান উচ্ছেদ করা হয়।
১০ নম্বর স্লইসগেট এলাকা থেকে আইইউবিএটি ইউনিভার্সিটি, রানাভোলা অ্যাভিনিউ রোড ১৩, ১৭, ১৮ হয়ে সাহেব আলী মাদ্রাসা এলাকায় উচ্ছেদ পরিচালিত হয়।
উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নাইন দেশ রূপান্তরকে বলেন, সরকারের বিভিন্ন সংস্থা, রাজউক ও পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধভাবে দখল করে গড়ে ওঠা ফুটপাতের ওপর নির্মিত ভাসমান, টং দোকান এবং বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।