মহেশখালীতে ইন্টারনেট, টেলিফোন সেবা বন্ধ

কক্সবাজারের মহেশখালীতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ইন্টারনেট ও টেলিফোন সেবা নেই কয়েক মাস ধরে। মাঝেমধ্যে ইন্টারনেট সেবা চালু হলেও তা ধীরগতির হওয়ায় ব্যবহার করা যায় না। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরসহ ব্যবহারকারীরা।

বিটিসিএল কক্সবাজার শাখার সহকারী ব্যবস্থাপক শাহাদাত হোসেন বলেন, মহেশখালী পৌরসভা সড়কের কাজ করার সময় লাইনের তার কেটে ফেলে। ফলে ইন্টারনেট ও টেলিফোন সেবা বন্ধ রয়েছে। জনবল সংকটের কারণে লাইন সংস্কার করা যাচ্ছে না।