ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের কর্মীরা নিজেদের মধ্যে ৬টি টিমে বিভক্ত হয়ে ক্রিকেট টুর্নামেন্ট খেলে। ‘রাউন্ড রবিন লিগ’ পদ্ধতির খেলা শেষে তালিকার শীর্ষ পয়েন্টধারী সেভেনআপ সুপিরিয়রস ও পেপসি পাওয়ার ফাইনালে ওঠে। সেভেনআপ ২১ রানে জিতে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্ট শেষে ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের এডিশনাল ডিরেক্টর শুভ্রাংশু শংকর নন্দিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার প্রদান করেন।