ওমিক্রন সুনামিতে ৩০ কোটি ছাড়াল করোনা রোগী

বিশ্বজুড়ে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের সুনামি বয়ে যাচ্ছে। শনাক্ত করোনা রোগী ছাড়িয়ে গেছে ৩০ কোটি। কেবল দু’দিনেই শনাক্ত হয়েছেন অর্ধ কোটির বেশি রোগী।

ওয়ার্ল্ডো মিটারের শুক্রবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২৪ লাখ ৯৭ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৭ হাজার ৫৭৩ জন।

এ নিয়ে বিশ্বে শনাক্ত করোনা রোগী প্রায় ৩০ কোটি ৭ লাখে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৫৪ লাখ ৮৯ হাজার ৫০৬ জন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৭ লাখ ৫১ হাজার ৫১২ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময় মারা গেছেন ২ হাজার ১৪৩ জন।

করোনায় সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে মোট সংক্রমণ দাঁড়িয়েছে ৫ কোটি ৯৫ লাখ ৬৪ হাজার ১১৬ জনে। এখন পর্যন্ত মারা গেছেন ৮ লাখ ৫৫ হাজার ৮৪৩ জন।

এদিকে নতুন করে ফ্রান্সে ২ লাখ ৬১ হাজার, ইতালিতে ২ লাখ ১৯ হাজার, যুক্তরাজ্যে ১ লাখ ৭৯ হাজার এবং ভারত ও আর্জেন্টিনায় ১ লাখের বেশি রোগী শনাক্ত হয়েছেন।