কিম কারদাশিয়ান এবং পিট ডেভিডসন কিছুটা বিশ্রাম এবং আরামের সঙ্গেই ২০২২ সালটি শুরু করেছেন! ২০২১ সালের অক্টোবর থেকেই রোমান্টিক সম্পর্কে রয়েছেন এই জুটি। নববর্ষ-পরবর্তী ছুটিতে বাহামায় ভ্রমণে গিয়েছেন তারা এবং বুধবার বিকেলে গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপে এক নৌকা ভ্রমণের পর ক্যামেরাবন্দী হয়েছেন।
৪১ বছর বয়সী কারদাশিয়ান এবং ২৮ বছর বয়সী ডেভিডসন প্রথম শিরোনাম হয়েছিলেন গত অক্টোবরে ক্যালিফোর্নিয়ার বুয়েনা পার্কে নটস স্ক্যারি ফার্মে ডেটিং করতে গিয়ে। তাদেরকে একটি রোলারকোস্টারে হাত ধরে থাকতে দেখা গিয়েছিল। এর পর থেকে তাদের সম্পর্ক আরও জোরদার হতে থাকে।
আর নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে একটি সূত্র বলেছে যে, তাদের সম্পর্ক ধীর হওয়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে না এবং কিম পিটের প্রতি প্রায় আসক্ত হয়ে পড়েছেন। এমনকি আগের স্বামী কেনি ওয়েস্টের চেয়ে পিট ডেভিডসনের সঙ্গেই কিমকে বেশি সূখী দেখাচ্ছে।
প্রসঙ্গত, গত বছরের জানুয়ারিতে কেনি ওয়েস্টের সঙ্গে বিচ্ছেদ হয় কিম কারদাশিয়ানের। কেনি ওয়েস্টের সঙ্গে কিমের চারটি সন্তান রয়েছে।
সূত্রটি আরও বলে যে, ‘বিয়ে বিচ্ছেদের পর কিমের ঠিক যা দরকার ছিল পিটের মধ্যে তিনি তাই পেয়েছেন- এমন কেউ যে তাকে হাসাতে পারে এবং তার সঙ্গে মজা করে সময় কাটাতে পারে। বিয়ে বিচ্ছেদ তার জন্য খুব খারাপ সময় নিয়ে এসেছিল এবং পিট তার সেরা প্রতিষেধক হয়েছেন’।