এ বছর কলকাতার শোবিজে আলোচিত ৪ বিচ্ছেদ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৯:০৬ পিএম

কলকাতার শোবিজে এবার বিয়ের খবর যেমন পাওয়া গিয়েছে। তেমনই পাওয়া গেছে বিচ্ছেদের খবরও। এসব ঘটনা ভক্তদের জন্য ছিল মন খারাপের উপাত্ত। অনেক ভক্তই মানতে পারেননি তাদের প্রিয় জুটির বিচ্ছেদ।

জীতু–নবনীতা
জিতু কামাল ২০১৯ সালের মে মাসে নবনীতা দাসকে বিয়ে করেন। সিরিয়ালের সেটেই তাদের প্রেম, এরপর বিয়ে। বিয়ের চার বছরের মাথায় বিচ্ছেদের কথা প্রকাশ্যে আনেন নবনীতা। অনেকদিন ধরেই নাকি তারা আলাদা থাকছিলেন। তারপর সবাইকে জানানোর সিদ্ধান্ত নেন নায়িকা।  যদিও নবনীতা যে ফেসবুকে য় বিচ্ছেদের কথা ঘোষণা করবেন, তা জানতেন না জিতু। সম্পর্কের টানাপড়েন নিয়ে অভিনেত্রী মুখ খুললেও কোনো কথাই বলেননি জিতু। তিনি বারবার জানিয়েছেন, স্ত্রীর নিন্দা তিনি করবেন না, আর শুনবেনও না।

রণজয় বিষ্ণু ও সোহিনী 
রণজয় বিষ্ণু ও সোহিনী সরকারের সম্পর্ক নিয়ে নানা ধরনের আলোচনা রয়েছে প্রথম থেকেই। তাদের প্রেম পর্বের শুরুতে যেমন আলোচনা হয়েছিল, তেমনই বিচ্ছেদ নিয়েও আলোচনা হচ্ছে ইন্ডাস্ট্রিতে। মাঝে এক বার বিচ্ছেদের কথা রটলেও তার পর আবার একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও এ বছরের মাঝামাঝি সময় বিচ্ছেদের কথা মেনে নেন সোহিনী। দু’জনের কেউ-ই এ প্রসঙ্গে কোনো কথা বলেননি।

শোভন-স্বস্তিকা
কলকাতার শোবিজের আর এক আবেগঘন প্রেম শোভন গঙ্গোপাধ্যায় ও স্বস্তিকা দত্তের। সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতা ঘাঁটলেই চোখে পড়ত তাদের নানা আদুরে ছবি। কিন্তু সে সম্পর্কও টেকেনি। নেপথ্যে কী কারণ? তা অবশ্য খোলসা করেননি কেউই। বরং স্বস্তিকা জানিয়েছিলেন ‘হ্যাপি নোট’-এ সম্পর্ক শেষ করতে চান তিনি। যদিও শোভন এ বিষয়ে কোনো মন্তব্যই করেননি।

সৌপ্তিক-রণিতা
অভিনেতা সৌপ্তিক ভট্টাচার্য এবং রণিতা দাসের সম্পর্ক বহু বছরের। ‘ধন্যি মেয়ে’ সিরিয়ালের মাধ্যমে তাদের পরিচয়। তারপর থেকেই সম্পর্কের শুরু। একসঙ্গে থাকতেনও তারা। মুম্বই গিয়েছিলেন। একসঙ্গে প্রযোজনা সংস্থাও খুলেছিলেন। কিন্তু মাঝপথে ছন্দপতন।  শোনা গিয়েছিল, খুব শিগগিরই বিয়ে করবেন তারা। যদিও সে সম্পর্ক গড়াল না ছাঁদনাতলা পর্যন্ত। ২০২৩ সালেই প্রকাশ্যে আসে সৌপ্তিক ও রণিতার বিচ্ছেদের কথা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত