মাদক কারবারিরা সমাজের জন্য হুমকি : হাইকোর্ট

মাদক কারবারে জড়িতদের সমাজের জঞ্জাল ও ক্ষতিকর হিসেবে আখ্যায়িত করেছে উচ্চ আদালত। হাইকোর্ট বলেছে, ‘ইয়াবাসহ মাদক ব্যবসায় জড়িতদের কর্মকা- সমাজের জন্য মারাত্মক হুমকি। আদালত কখনই অসংখ্য নিরপরাধ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণ-তরুণীর মৃত্যুর কারণ সৃষ্টিকারী এবং সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করা ব্যক্তির পক্ষে যেতে পারে না।’

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় এক আসামিকে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে জামিন বাতিলের আদেশে এমন মন্তব্য করে বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাইকোর্ট বেঞ্চ। গত ১৩ ডিসেম্বর এ আদেশ দেয় আদালত। পূর্ণাঙ্গ আদেশটি সম্প্রতি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়।

আদেশে হাইকোর্ট বলে, ‘ইয়াবাসহ সকল প্রকার মাদকদ্রব্য ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি অসংখ্য স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়পড়–য়া নিরপরাধ তরুণ-তরুণী তথা ছেলেমেয়ের মৃত্যুর কারণ। অসংখ্য নিরপরাধ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়পড়ুয়া  তরুণ-তরুণী সকল প্রকার মাদকে আসক্ত হয়ে মৃত্যুর মুখে ধাবিত হচ্ছে।’