আলিয়ার পথে ফারিয়া!

বলিউডের মিষ্টি মেয়ে আলিয়া ভাটের পথেই হাঁটলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। তবে একটু ভিন্নভাবে। ৭ জানুয়ারি আলিয়া ভাট তার প্রেমিক রণবীর কাপুরের তোলা নিজের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ‘আমার প্রেমিকের ফটোগ্রাফি দক্ষতা দেখালাম।’ বিষয়টি বেশ মনে ধরেছে শবনম ফারিয়ারও। তিনিও নিজের দুটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। যেগুলো তুলেছেন তার ‘প্রিয়জন’! ফারিয়া লিখেছেন, ‘আলিয়া ভাট প্রেমিকের তোলা নিজের কয়েকটি ছবি পোস্ট করে প্রেমিকের ফটোগ্রাফি দক্ষতা দেখিয়েছেন। তাই চিন্তা করলাম, আমি আমার বানরের (বানর ইমোজি) তোলা ছবি দেখিয়ে তার দক্ষতা কেন প্রকাশ করব না? থ্যাংক ইউ বানর, আমার ইনস্টাফিড আরও সুন্দর করে তুলতে সহযোগিতা করার জন্য।’ আলিয়া ভাট ও রণবীর কাপুরের প্রেম এখন স্বীকৃত। তারা দীর্ঘদিন ধরেই প্রেমে মজে আছেন। বিষয়টি নিয়ে কোনো লুকোচুরিও করছেন না। অন্যদিকে, শবনম ফারিয়ার ছবিগুলো কে তুলে দিয়েছেন তার  হদিস এখনই মিলছে না। তবে সম্প্রতি প্রথম বিয়েবিচ্ছেদের পর গোপনে তার নতুন বিয়ের গুঞ্জন শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, নতুন স্বামীই ছবিগুলো তুলে দিয়েছেন।