নিজের শহরেই হত্যার হুমকি পেলেন এমবাপ্পে

পিএসজিতে কিলিয়ান এমবাপ্পের ভবিষ্যৎ ফুটবলের সাম্প্রতিক সময়ের আলোচিত বিষয়ের একটি। ফ্রান্সের এই সুপারস্টার প্যারিসের ক্লাবটিতেই থেকে যাবেন না রিয়াল মাদ্রিদে পাড়ি দেবেন- তা নিয়ে ভক্তদের মধ্যে রয়েছে বিভক্তি।

তবে এই বিভক্তির মাঝে একজন মাত্রা ছাড়ালেন। এমবাপ্পের বেড়ে উঠেছেন যে শহরে, সেই বন্ডিতে বিশাল এক ম্যুরাল আছে তার। সে ম্যুরালে গ্রাফিতি একে এমবাপ্পেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সংবাদমাধ্যম লে প্যারিসিয়েন এই খবর জানিয়েছে।

এমবাপ্পের ২১ বছর পূর্তিতে নাইকির সঙ্গে অংশীদারত্ব চুক্তিতে ম্যুরালটি স্থাপিত হয়। এখন যা কুৎসিত মন্তব্য দ্বারা বিকৃত অবস্থায় রয়েছে।

আরো পড়ুন

শিশু ভক্তকে অপমানিত করায় খেপেছেন এমবাপ্পে