শিশু ভক্তকে অপমানিত করায় খেপেছেন এমবাপ্পে

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১২:০৩ এএম

ক্যামিলি নামের ৮ বছরের এক মেয়ে শিশু ভিডিও বার্তায় কিলিয়ান এমবাপ্পের প্রতি একটি বিশেষ অনুরোধ জানিয়েছিল। ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই তারকাকে পিএসজিতে থেকে যাওয়ার অনুরোধ করে সে। মেয়েটি চিকিৎসা বিদ্যার ভাষায় ‘ভিএসিটিআরএল সিনড্রোম’-এ ভুগছে।

কিন্তু প্রিয় ফুটবলারকে এমন অনুরোধ করার পর মেয়েটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণের শিকার হচ্ছে। বিষয়টি চোখে পড়তেই এমবাপ্পে এর তীব্র নিন্দা জানিয়েছেন।

টুইট বার্তায় কড়া প্রতিক্রিয়া দেখান এমবাপ্পে, ‘এক শিশুর প্রতি মন্তব্যের হিংস্রতা, আমরা পাথরের নিচে আঘাত করছি। আমাদের একটু সচেতন হওয়া উচিত।’ 

সেই সঙ্গে শিশু মেয়েটির উদ্দেশ্যে এমবাপ্পে লিখেছেন, ‘ছোট্ট ক্যামিলি, তোমাকে আমার পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা। তুমি নিজের মতো করে লড়াই চালিয়ে যাও, ‍তুমি আমাদের সারা জীবনের শিক্ষা দিয়ে যাচ্ছ।’

মেয়েটি এমবাপ্পের উদ্দেশ্যে ভিডিও বার্তায় বলেছিল, ‘প্লিজ পিএসজিতে থেকে যাও এবং দীর্ঘ সময়ের জন্য আমাদের স্বপ্ন দেখাতে থাকো। আমরা তোমাকে ভালোবাসি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত