ন্যাশনাল লাইফের বীমা দাবি পরিশোধ

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি নরসিংদীতে ৫০ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে। গত রবিবার নরসিংদীর ড্রিম হলিডে পার্কে আয়োজিত অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান মোরশেদ আলম এ সংক্রান্ত চেক বিতরণ করেন। কোম্পানির মুখ্য নির্বাহী মো. কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমডি মো. খসরু চৌধুরী, সিএফও প্রবীর চন্দ্র দাস, এনপিডিআই প্রধান এসইভিপি মো. খুরশীদ আলম পাটোয়ারী, জনবীমা প্রধান ইভিপি মো. আবুল কাসেম, বৃহত্তর ঢাকা এরিয়া উন্নয়ন প্রধান ইভিপি মো. বাহার উদ্দিন মজুমদার, ভিপি মো. মনির আহমদ, তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী ডিভিপি জিএম হেলাল উদ্দিন, এজেন্সি ও প্রশিক্ষণ প্রধান মো. মাহবুব নুরুজ্জামান লিটন প্রমুখ। বিজ্ঞপ্তি