ওমিক্রনের ধাক্কায় প্রতিদিনই বিশে্ব বিপুলসংখ্যক করোনা রোগী শনাক্ত হচ্ছে। একেক দিন একেক এলাকায় হচ্ছে শনাক্তের রেকর্ড; বিশেষ করে ইউরোপ ও আমেরিকার নতুন সংক্রমণ পরিস্থিতি বেশ ভয়াবহ। এসব দেশে প্রতিদিনই নতুন রোগী শনাক্তের রেকর্ড হচ্ছে। আগের ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ফের শনাক্তের রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ১১ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে, মহামারীকালে যা এক দিনের হিসাবে সর্বোচ্চ। এর আগে ৩ জানুয়ারি দেশটিতে ১০ লাখের বেশি শনাক্ত হয়েছিল। যুক্তরাষ্ট্রের মতো কোনো দেশেই এক দিনে আর এত বেশি করোনা রোগী শনাক্ত হয়নি।
বার্তা সংস্থা রয়টার্সের হিসাব অনুযায়ী, সোমবার ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন শনাক্ত হয়েছে ১১ লাখ ৩০ হাজার। এ ছাড়া সর্বশেষ ৭ দিনে দেশটিতে গড়ে প্রতিদিন ৭ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত এদিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, আগের ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে এক হাজার দুজনের মৃত্যু হয়েছে। আর সারা বিশে^ মারা গেছে আরও ৫ হাজার। একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছে ২১ লাখ ২ হাজার ৮৭৯ জন। এ ছাড়া সুস্থ হয়ে উঠেছে ৯ লাখ ৫৫ হাজার ৭৭ জন।
সংস্থাটির হিসাবে মহামারী শুরুর পর করোনায় বিশে্ব মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ লাখ ১১ হাজার ৭৯৭ জন। আর সংক্রমণ বেড়ে দাঁড়াল ৩১ কোটি ৯ লাখ ১০ হাজার ৪৮৬ জনে। এ ছাড়া সুস্থ হয়েছে মোট ২৬ কোটি ৫ লাখ ৩৮ হাজার ৫৮৬ জন।
করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৬ কোটি ২৬ লাখ ৬১ হাজার ২৭২ জন সংক্রমিত হয়েছে। তার মধ্যে মারা গেছে ৮ লাখ ৬১ হাজার ৩৩৬ জন।
দৈনিক সংক্রমণের হিসাবে যুক্তরাষ্ট্রের পরই রয়েছে ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছে ১ লাখ ৬১ হাজার ৫০৫ জন। ভারতে এ পর্যন্ত ৪ লাখ ৮৩ হাজার ৯৩৬ জনের মৃত্যু এবং ৩ কোটি ৫৮ লাখ ৬৯ হাজার ৯৪৭ জন সংক্রমিত হয়েছে।
রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৭৬৩ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছে ১৬ হাজার ২৪৬ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ১ কোটি ৬ লাখ ৫০ হাজার ৮৪৯ জন। এর মধ্যে মারা গেছে ৩ লাখ ১৬ হাজার ১৬৩ জন। আর সুস্থ হয়েছে ৯৬ লাখ ৮৬ হাজার ৯১২ জন।
দৈনিক সংক্রমণে এরপরই রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে এক দিনে করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৪২ হাজার ২২৪ জন এবং মারা গেছে ৭৭ জন। দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ৪৬ লাখ ১৭ হাজার ৩১৪ জন আক্রান্ত এবং মারা গেছে ১ লাখ ৫০ হাজার ২৩০ জন। একই সময়ে ইতালিতে নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ৭৬২ জন এবং মারা গেছে ২২৭ জন।
মোট সংক্রমণের দিক থেকে তৃতীয় ও মৃতের সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছে ১১১ জন। নতুন করে সংক্রমিত হয়েছে ৩৪ হাজার ৭৮৮ জন। দেশটিতে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২৫ লাখ ৫৮ হাজার ৬৯৫ জন। এর মধ্যে মারা গেছে ৬ লাখ ২০ হাজার ১৪২ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশে^র অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশি^ক মহামারী’ হিসেবে ঘোষণা করে।