বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে না পাঠিয়ে সরকার আইনের দোহাই দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
গতকাল বুধবার বিকেলে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে শহরের নতুনবাজারে মুনিরা ভবনের মাঠে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মনির চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি আবদুস সালাম, বিএনপি কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপি নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, সহসাংগঠনিক সম্পাদক সায়েদুল হক সাঈদ। এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।