ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস করোনায় আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে মেয়রের গানম্যান শেখ আশিকুজ্জামানও করোনায় আক্রান্ত হয়েছেন। এর সপ্তাহখানেক আগে তার স্ত্রী আফরিন তাপস করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে ছিলেন বলে জানা গেছে।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দেশ রূপান্তরকে বলেন, ‘গত সপ্তাহে মেয়র মহোদয়ের স্ত্রী করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই তিনি বাড়তি সতর্কতা নিয়ে অফিস করছিলেন। এরই মধ্যে সন্তানকে নিয়ে লন্ডন যাওয়ার জন্য করোনা টেস্ট করাতে দেন তিনি। বৃহস্পতিবার করোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত হন। তিনি নগরবাসীর কাছে দোয়া প্রার্থনা হয়েছেন।’