মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

বরিশালে নেশাজাতীয় জি-মরফিন ইনজেকশন বিক্রির দায়ে সুজন খান নামে এক মাদক কারবারির যাবজ্জীবন কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের দন্ডাদেশ দিয়েছে আদালত।

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম গত বৃহস্পতিবার বিকেলে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করে পুলিশ। দন্ডপ্রাপ্ত সুজন ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের ইউনুস খানের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী হেদায়েতুন্নবী জাকির জানান, গত বছরের ১৮ ফেব্রুয়ারি বরিশাল নগরের কাজীপাড়া এলাকা থেকে ৩০ পিস জি-মরফিন ইনজেকশনসহ সুজনকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় ওই দিনই তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করা হয়। একই বছরের ৩০ মার্চ সুজনকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ।