ভাতিজার মারধরে চাচার মৃত্যু

পিরোজপুরের ভান্ডারিয়ায় ভাতিজার মারধরে চাচা আমির হোসেন মাঝির (৭১) মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার তেলিখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড হরিণপালা গ্রামে এ ঘটনা ঘটে।

তেলিখালী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. হারুন অর রশিদ জানান, আমির হোসেন মাঝির সঙ্গে তার আপন ভাইয়ের ছেলেদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। গতকাল সকালে আমির মাঝি ওই জমিতে খড়ের গাদি করতে মাটি কাটতে গেলে ভাতিজারা তাতে বাধা দেয়। এ সময় চাচা মাটি কাটতে অনড় থাকলে ভাতিজা দুলাল মাঝি চাচাকে মারধর করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভা-ারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মেহেদি হাসান বলেন, ‘মৃতদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুরে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।’