বৃথা উইলিয়ামসের সেঞ্চুরি, ৫ উইকেটে জিতল শ্রীলঙ্কা

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা।

পাল্লেকেলেতে রবিবার শন উইলিয়ামসের সেঞ্চুরিতে ৯ উইকেটে ২৯৬ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়েছিল জিম্বাবুয়ে। কিন্তু ৯ বল হাতে রেখেই তা পেরিয়ে যায় শ্রীলঙ্কা।

২৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিনেশ চান্দিমাল ও চারিথ আসালাঙ্কার কাছ থেকে চতুর্থ উইকেটে ১২৯ রানের জুটি পায় শ্রীলঙ্কা। যা দলটিকে জয়ের পথে নিয়ে যায়।

চান্দিমাল ৯১ বলে ৭৫, আসালঙ্কা ৬৮ বলে ৭১ রান করেন। ওপেনার পাথুম নিশাঙ্কাও খেলেছেন ৭১ বলে ৭৫ রানের ইনিংস।

এর আগে জিম্বাবুয়ের পক্ষে উইলিয়ামসন ৮৭ বলে ১০০ রান করেন ৯ চার ও ২ ছক্কায়। রেজিস চাকাভা খেলেন ৭২ রানের ইনিংস।

লঙ্কানদের পক্ষে সর্বাধিক ৩ উইকেট নেন চামিকা করুনারত্নে। ম্যাচসেরা হয়েছেন দিনেশ চান্দিমাল।

একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে সোমবার।