মানিকগঞ্জের সাটুরিয়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টায় হারান আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ওই গৃহবধূ থানায় মামলার পর দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। সে ধর্ষণচেষ্টাকারীর সহযোগী ছিল বলে জানিয়েছে পুলিশ।
অভিযোগকারী গৃহবধূ বলেন, উপজেলার হরগজ চরপাড়া গ্রামের ইনাম আলী আমাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল। আমার স্বামী সাভারে কাঠমিস্ত্রির কাজ করেন। গত ২ জানুয়ারি আমি রাতে প্রকৃতির ডাকে বাইরে বের হলে ইনাম আলীসহ কয়েকজন আমাকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এ ঘটনায় ইনাম আলী, দুলাল হোসেন ওরফে ধলাই, হারান আলী ও লিটন মিয়াকে আসামি করে মঙ্গলবার (গতকাল) সাটুরিয়া থানায় লিখিত অভিযোগ করি।
সাটুরিয়া থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘এ ঘটনায় হারান আলীকে গ্রেপ্তার করা হয়েছে।’