খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে ধাক্কা দিলে ২ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।
গুইমারা উপজেলার বুদংপাড়া নামক স্থানে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, সিমেন্টবোঝাই ট্রাকটি চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির দিকে আসছিল। চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি পাহাড়ে ধাক্কা দেয়। তাতে ট্রাকটি দুমড়েমুচড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে ট্রাকের বডি কেটে তাদের উদ্ধার করে। ঘটনাস্থলে দুইজন নিহত হন।
ট্রাক চালকসহ গুরুতর আহত আরও দুইজনকে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হতাহতদের নামপরিচয় জানা যায়নি।