এটা বাংলাদেশের ভালো খেলার স্বীকৃতি: সাকিব

২০২১ সালে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মোস্তাফিজুর রহমান রয়েছেন এই তালিকায়।

আইসিসির বর্ষসেরা একাদশে বাংলাদেশের ক্রিকেটারদের সংখ্যা এবারই সবচেয়ে বেশি। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব বলছেন, এটা দেশের ক্রিকেটের জন্য খুবই ইতিবাচক দিক।

বিপিএল সামনে রেখে বৃহস্পতিবার অনুশীলনে ফাঁকে সাকিব বলেন, ‘আইসিসি থেকে এভাবে স্বীকৃতি পেয়ে দারুণ লাগছে। এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য খুবই ইতিবাচক দিক।’

সাকিবের কথায়, ‘অনেক বছর ধরে ওয়ানডেতে আমরা খুব ভালো দল, আমার কাছে মনে হয়। দেশে ও দেশের বাইরেও এখন। কাজেই এটা তার একটা স্বীকৃতি যে বাংলাদেশ ওয়ানডেতে ভালো ক্রিকেট খেলছে।’

আরো পড়ুন

আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের তিন ক্রিকেটার