ত্রিশালে সদর ইউনিয়নে ১ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে কাঁচা রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ত্রিশাল ইউনিয়নের পাঁচপাড়া, চিকনা ভায়া তয়কা মসজিদ পর্যন্ত সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মাওলানা রুহুল আমীন মাদানী।
উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রুহুল আমিন মাদানী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নে বিশ্বাসী, গ্রাম হবে শহর এ ধারা অব্যাহত রাখতে বাংলাদেশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। সারা দেশের মতো ত্রিশালেও বিভিন্ন রাস্তা-ঘাটের উন্নয়ন কর্মকান্ড চলছে। এ ধারা অব্যাহত থাকবে।
এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এ এন এম শোভা মিয়া আকন্দ, আশরাফুল ইসলাম, ত্রিশাল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জাকির হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।