নাটোর সদর উপজেলার উত্তর চৌকিরপাড় এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী মাসুরা বেগম ও শিশু কন্যা মাহফুজাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
এ ঘটনায় পুলিশ স্বামী আব্দুস সাত্তারকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার দুপুরে পারিবারিক কলহকে কেন্দ্র করে স্ত্রী ও শিশু কন্যাকে গলাটিপে হত্যা করেন আব্দুস সাত্তার। এ সময় স্থানীয়রা জানতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে এবং স্বামী সাত্তারকে আটক করেছে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, প্রাথমিকভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে আমাদের ধারণা। তবে তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।