কমনওয়েলথ গেমস নারী টি-২০ ক্রিকেটের বাছাইপর্বের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকেও সহজেই হারিয়েছে বাংলাদেশ। গতকাল কুয়ালালামপুরে নিয়ন্ত্রিত বোলিংয়ে স্কটিশদের ৭৭ রানে অলআউট করে প্রথমে। পরে মুর্শিদা খাতুন (৫০*) ও ফারজানা হকের (২০*) ব্যাটিংয়ে ২৮ বল হাতে রেখে ৯ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। ৫ দলের এই বাছাইপর্ব থেকে একটি দল সুযোগ পাবে গেমসের মূল পর্বে খেলার। তিন ম্যাচ জয়ী শ্রীলঙ্কার সঙ্গে আজ শেষ খেলায় বাংলাদেশ জিতলেই জুলাই-আগস্টে বার্মিংহামে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমস ক্রিকেটে খেলবে বাংলাদেশ। ইন্টারনেট
সংক্ষিপ্ত স্কোর : স্কটল্যান্ড : ১৭.৩ ওভারে ৭৭ (সারাহ ব্রাইস ২৯, ম্যাকগিল ২২; সালমা ২/৯ সুরাইয়া ২/১২, নাহিদা ২/২০, সানজিদা ২/১১)। বাংলাদেশ : ১৫.২ ওভারে ৭৮/১ (মুর্শিদা ৫০*, ফারজানা ২০*)। ফল : বাংলাদেশ ৯ উইকেটে জয়ী। ম্যাচসেরা : মুর্শিদা খাতুন।