ওয়ালটন প্লাজায় বিকাশ পেমেন্টে ১০% ছাড়

দেশজুড়ে ওয়ালটন প্লাজায় ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স কিনে পেমেন্ট বিকাশ করলেই মিলছে সরাসরি ১০ শতাংশ ছাড়। ওয়ালটন ফ্রিজ, হোম অ্যাপায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স, ল্যাপটপ ও এসিতে এই ছাড়ে কোনো সীমা থাকছে না। ৩০ জুন পর্যন্ত বিকাশ অ্যাপ ও ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে অফারটি পাবেন গ্রাহকরা। বিস্তারিত জানা যাবে https://www.bkash.com/bn/offers_walton  ওয়েবসাইটে। গ্রাহককে অ্যাপের হোমস্ক্রিন থেকে ‘মেক পেমেন্ট’ আইকনে ট্যাপ করে ওয়ালটন প্লাজায় থাকা মার্চেন্ট নম্বর টাইপ করে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। বিজ্ঞপ্তি