রাতের আঁধারে উষ্ণতা ছড়াচ্ছে স্টুডেন্ট ক্লাব অব বাংলাদেশ

চারদিকে কনকনে শীত সাথে কুয়াশা। সারাদেশে যেমন শীতের প্রকোপ বেড়েছে, তেমনি বেড়েছে গরিব-দুঃখী মানুষের দুর্ভোগ। ছিন্নমূল অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছেন ফেসবুক ভিত্তিক সংগঠনের 'স্টুডেন্ট ক্লাব অব বাংলাদেশ' (এসসিবি) যুবকরা। 

সংগঠনের উদ্যোগে অর্থ সংগ্রহ করে কম্বল কিনে দিচ্ছেন ছিন্নমূল শীতার্ত মানুষদের। 'ঐক্য শক্তি’ স্লোগানকে সামনে রেখে ‘অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন’ গড়ে তোলেন ।

তাদের ধারাবাহিক কার্যক্রমে শীতার্ত মানুষের মাঝে ভ্যানে করে কম্বল নিয়ে বেশ কয়েকটি গ্রামে ঘুরে ঘুরে শীতবস্ত্র বিতরণ করেছেন।

গত তিনদিনে তারা সড়কের পাশে ও বাড়ি বাড়ি গিয়ে শরীয়তপুরের বিভিন্ন উপজেলায় ও মাগুরা জেলায় ২৫০ অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা করেন।

বিতরণ করা এসব বস্ত্র দেওয়া হয়েছে সড়কের পাশে শুয়ে থাকা মানসিক ভারসাম্যহীন, বিধবা, বয়স্ক পুরুষ ও নারী, প্রতিবন্ধী এবং এতিম অসহায়দের।

এছাড়া শরীয়তপুর সদর উপজেলার টাউন চিকন্দী একটি মানবিক দেয়াল তৈরি করেছে সংগঠনটি। ওইখানে অপ্রয়োজনীয় পোশাকটি রেখে গেলে, যার প্রয়োজন হবে নিয়ে যাবে। 

অ্যাডমিন সাদিয়া আফরোজ বলেন, এসসিবি মূলত সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে। শীতবস্ত্র দেয়ার পাশাপাশি আমরা টাউন চিকন্দী একটি মানবিক দেয়াল তৈরি করেছি।

মডারেটর মো. আনিসুর রহমান বলেন, আমরা ছিন্নমূল ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছি। সড়কের পাশে ও বাড়ি বাড়ি গিয়ে ২৫০টি কম্বল বিতরণ করি। সংগঠনটি ক্যানসার আক্রান্ত এক বাবার চিকিৎসার জন্য দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার আর্থিক সহযোগিতা করেছে।

বিভিন্ন সময়ে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের মাঝে ক্ষুদ্র পরিসরে শিক্ষা উপকরণ ক্রয়ের সহযোগিতাও করে আসছে সংগঠনটি।

তিনি বলেন, মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। মূলত এই কথা থেকেই আমরা অনুপ্রাণিত হয়েছি। ভবিষ্যতে সমাজের বিভিন্ন শিক্ষামূলক কাজের মাধ্যমে সমাজের সেবা করে যাব।