লোহার বল কাটার সময় বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুন্ডে একটি ইস্পাত কারখানায় স্ক্র্যাপ লোহা কাটতে গিয়ে রণজিৎ দাস (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি কুমিরা ইউনিয়নের বড় কুমিরা এলাকার কাঠগড় জেলেপাড়ার শ্রীরাম দাসের ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলাধীন কুমিরা ইউনিয়নে অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানায় এ দুর্ঘটনা ঘটে।  স্থানীয় সূত্রে জানা যায়, স্ক্র্যাপ লোহা পোড়ানোর কাজ করার সময় একটি পুরাতন লোহার বল কাটছিলেন রণজিৎ দাস। এ সময় বলটিতে বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

সীতাকু- থানার ওসি (তদন্ত) সুমন বণিক বলেন, পুরাতন লোহার বলে গ্যাস জমে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।