শুক্রবার সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে বহুল আলোচিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন। এবার নির্বাচনের দুইটি প্যানেল নির্বাচন করছেন। একটি ইলিয়াস কাঞ্চন নিপুণ ও অন্যটি মিশা-জায়েদ প্যানেল।
মিশা-জায়েদ প্যানেল থেকে সহসভাপতি পদে নির্বাচন করছেন ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেতা ডিপজল। শুক্রবার সকালে ভোট গ্রহণের শুরুতেই নিজের ভোট দিয়েছেন। ভোট দিয়ে জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী বলে মন্তব্য করেছেন তিনি।
ডিপজল বলেন, এবারের নির্বাচনের পরিবেশ বেশ সুন্দর। শিল্পীর আসতে শুরু করেছে সকাল থেকেই। শান্তিপূর্ণ ভাবেই ভোট গ্রহণ চলছে।
কেন নির্বাচনে দাঁড়ালেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চলচ্চিত্রের মানুষের জন্য সব সময় কাজ করে গিয়েছি। আগামীতেও করবো। সেই কাজটি আরও সুন্দরভাবে করার জন্যই নির্বাচন করা। পাশাপাশি নিজেকে শতভাগ যোগ্য মনে করি নির্বাচন করার জন্য।