ব্রেন্টফোর্ডে যোগ দিলেন মুত্যুর মুখ থেকে ফেরা এরিকসেন

ব্রেন্টফোর্ডে যোগ দিয়েছেন মৃত্যুর মুখ থেকে ফেরা ক্রিশ্চিয়ান এরিকসেন। পশ্চিম লন্ডনের ক্লাবটির সঙ্গে ৬ মাসের চুক্তি করেছেন এই ড্যানিশ মিডফিল্ডার।

গত জুনে ঘরের মাঠ কোপেনহেগেনে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালীন মাঠে হঠাৎ লুটিয়ে পড়েন এরিকসেন। সতীর্থদের দূরদর্শিতার মাঠে প্রাথমিক সেবা দেওয়ার পর তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

কার্ডিয়াক অ্যারেস্ট থেকে সুস্থ হলেও এরপর আর মাঠে দেখা যায়নি এরিকসেনকে। ইন্টার মিলানের সঙ্গে চুক্তির ইতি টানার পর এবার ব্রেন্টফোর্ডের হয়ে মাঠে ফিরতে যাচ্ছেন ২৯ বছর বয়সী মিডফিল্ডার।

ওই অঘটনের পর সাবেক এই টটেনহাম তারকার প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরা নিয়ে শঙ্কা তৈরি হয়। তবে হার মানার পাত্র যে নন তিনি, তা আরেকবার প্রমাণ দিলেন। মাঠে ফেরার বিষয়ে গত মাসে চিকিৎসকদের ‘গ্রিন সিগন্যাল’ পান এরিকসেন। এরপর থেকে সন্ধানে থাকেন নতুন ক্লাবের।

তার জন্য ফিটনেস ঠিক রাখতে সাবেক ক্লাব আয়াক্সে অনুশীলনও শুরু করেন ড্যানিশ তারকা। এরিকসেনের ব্রেন্টফোর্ডে যাওয়ার গুঞ্জন আগে থেকে চলছিল। আর তা সত্যি হলো জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে। ব্রেন্টফোর্ডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরতে যাচ্ছেন এরিকসেন।

আয়াক্সে অনুশীলন শুরু মুত্যুর মুখ থেকে ফেরা এরিকসেনের