ভারতের বাজেটে বাংলাদেশের জন্য ৩০০, মিয়ানমারের জন্য ৬০০ কোটি

ভারতের নরেন্দ্র মোদী সরকারের ২০২২-২৩ সালের বাজেটে বাংলাদেশ-সহ প্রতিবেশী দেশগুলির জন্য আগের মতোই অর্থ বরাদ্দ রাখা হয়েছে।

দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ মঙ্গলবার সংসদে ২০২২-২৩ অর্থ-বছরের বাজেট উপস্থাপনের সময় এই বরাদ্দের ঘোষণা দিয়েছেন।

বাজেটে বাংলাদেশের জন্য তিনশ কোটি টাকা বরাদ্দ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। গত বাজেটেও বাংলাদেশের জন্য একই অঙ্কের অর্থ বরাদ্দ ছিল। অন্যদিকে, মিয়ানমারে সেনাশাসনের পরেও তাদের জন্য ছয়শ কোটি টাকা বাজেটে বরাদ্দ রাখা হয়েছে।

তবে এবার চমক হলো, তালেবান শাসিত আফগানিস্তানের জন্যও দুইশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

সব চেয়ে বেশি বরাদ্দ রয়েছে ভুটানে জন্য, দুই হাজার ২৬৬ কোটি টাকা। তারপরে রয়েছে মরিশাস। দ্বীপরাষ্ট্রের জন্য বরাদ্দ আছে নয়শ কোটি টাকা। নেপালের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৭৫০ কোটি টাকা। আর আফ্রিকায় দূতাবাস খোলার জন্য বরাদ্দ করা হয়েছে ২৫০ কোটি টাকা।

সূত্র: ডয়েচে ভেলে।