বিক্ষোভ, মানববন্ধন

খাগড়াছড়িতে বৌদ্ধ ভিক্ষুকে হত্যার প্রতিবাদ

খাগড়াছড়িতে বৌদ্ধ ভিক্ষুকে হত্যার প্রতিবাদ ও দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

গতকাল মঙ্গলবার সকালে শহরের শাপলা চত্বর থেকে বিভিন্ন বৌদ্ধ বিহার ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠন বিক্ষোভ মিছিল বের করে। পরে মিছিলটি শাপলা চত্বরে এসে মানববন্ধন করে। মানববন্ধনে বক্তারা বলেন,  ভদন্ত বিশুদ্ধা মহাস্থবির ভান্তে উপাসক-উপাসিকাদের কাছ থেকে প্রাপ্ত দানের টাকা অসহায়, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের দিতেন। তাকে তার বিহারেই গত রবিবার গভীর রাতে কুপিয়ে হত্যা করা হয়। বক্তারা প্রতিটি বৌদ্ধ বিহারের নিরাপত্তা নিশ্চিত করা ও হত্যাকা-ের সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।