দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৩ ডিগ্রি

দিনাজপুর জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, বুধবার সকাল ৯টায় দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বনিম্ন দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া। তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও জানান, চলমান শৈত্যপ্রবাহটি দেশের বেশির ভাগ স্থান হতে দূরীভূত হয়েছে। তবে দিনাজপুর, সৈয়দপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, নওগাঁ, রাজশাহী জেলায় শৈত্যপ্রবাহটি এখনো বিরাজ করছে।

শৈত্যপ্রবাহটির তীব্রতা কিছুটা কমে বর্তমানে এটি এখন মৃদু আকারে বয়ে যাচ্ছে।