সোনালী ব্যাংক বাংলাদেশ রেলওয়ে চুক্তি

সোনালী ব্যাংক ও বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির মধ্যে একটি চুক্তি হয়েছে। রেলওয়ে ভবনে ব্যাংকের জেনারেল ম্যানেজার সুভাষ চন্দ্র দাস এবং বাংলাদেশ রেলওয়ের সমিতির সভাপতি ও অতিরিক্ত মহাব্যবস্থাপক এস এম মুরাদ হোসেন চুক্তি স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মাহবুবুর রহমান, বাংলাদেশ রেলওয়ের ডিরেক্টর জেনারেল ধীরেন্দ্র নাথ মজুমদার প্রমুখ। বিজ্ঞপ্তি