সেতু ভেঙে ট্রাক ঝিরিতে নিহত ১

বান্দরবানের রুমা উপজেলায় যাওয়ায় পথে চালবোঝাই একটি ট্রাক ঝিরিতে পড়ে বান্দরবানের সঙ্গে রুমার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এ ঘটনায় ট্রাকের চালক আবদুল গফুর নিহত হন। তার বাড়ি বান্দরবানের হলুদিয়া এলাকায়।

গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে চালবোঝাই একটি ট্রাক বান্দরবান সদর থেকে রুমা যাওয়ায় পথে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাইক্ষ্যংঝিরির ওপর বেইলি সেতু পার হতে গিয়ে সেতুসহ ভেঙে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চালক নিহত হন।

রোয়াংছড়ি থানার ওসি আবদুল মান্নান জানান, বেইলি সেতু ভেঙে ট্রাকসহ ঝিরিতে পড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন আছে। ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনার পরে বান্দরবান ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন শিবলী জানান, একটি চালবোঝাই ট্রাক বেইলি সেতু পার হতে গিয়ে সেতুসহ ভেঙে ঝিরিতে পড়ে গেছে।